কাশ্মীরি ভেজ বিরিয়ানি

উপকরণ
৫০০ গ্রাম সয়াবিন, ২ টি বড়ো আলু কিউব করা কাটা, ২ টি পেঁয়াজ পাতদর স্লাইস করা, ২ টি বড়ো এলাচ, ৪ টি লবঙ্গ, ১/৫ দারচিনি, ৮-১০ গোলমরিচ, ১ চা চামচ শাহ জিরা, ১ টেবিল চামচ আদা-রসুন-মরিচ বাটা, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবন, ৩/৪ কাপ জল, ৩/৪ কাপ টক দই, ৩/৪ চা চামচ শাড়ী গরম মশলা, প্রয়োজন মত ধনেপাতা ও পুদিনা পাতা মিহি করে কাটা, ১ চিমটি জাফরান, ২ টেবিল চামচ দুধ, ১/২ চা চামচ কেওড়া জল, ১/২ কাপ ঘি।
ভাতের জন্য: ১ টি তেজ পাত্র, ১ টি বড় এলাচ, ২ টি ছোট এলাচ, ৩ টি লবঙ্গ, স্বাদ মত লবন।
প্রণালী
প্রথমে সয়াবিনগুলো ১৫ ২০ মিনিট গরম পানির মধ্যে ভিজিয়ে রাখুন। সয়াবিন নরম হয়ে আসলে পানি ছেঁকে নিন। এবার জাফরানটা হালকা গরম দুধে ভিজিয়ে রাখুন ও চাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিন। এরপর একটি সসম্মানে পানি নিয়ে বড়ো এলাচ, ছোট এলাচ, তেজপাতা, লবঙ্গ ও লবন দিয়ে চাল ৫০% সেদ্ধ করে ছেঁকে রাখুন। এখন একটি ডেকচি নিন, তাতে প্রয়োজন মত ঘি গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে তুলে নিন। এবার বাকি ঘি এই ডেকচিতে গরম করে শাহী জিরে, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ ফোড়ন দিয়ে সয়াবিনগুলো দিয়ে ২/৩ মিনিট ভাজুন। এবার আদা-রসুন-মরিচ বাটা দিয়ে দিন।
এবার আলু দিয়ে ভেজে লবন, হলুদ, মরিচ ও পানি দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করুন। এরপরে দুই ও পেঁয়াজ ভাজা মিশিয়ে দিয়ে ঢেকে আরো ৫ মিনিট রান্না করুন। এবার গরম মশলা ও কিছুটা ধনে ও পুদিনা পাতা মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করুন সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার আলু ও সয়াবিন ডেকচির সাইতে সরিয়ে দিয়ে মাঝখানে রান্না করা চালটা দিয়ে দিন। উপরে দুধ জাফরান, কেওড়া জল ও বাকি ধনে পুদিনা পাতা ছড়িয়ে দিন। এরপর পাতলা কাপড় দিয়ে ঢেকে এর উপর ঢাকনা দিয়ে ডেকচি ঢেকে অচি কমিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন। ব্যস তৈরি, শুধু পরিবেশনের বাকি এখন।



