বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৬ আগস্ট, ২০২৬
বিনোদন

ওটিটিতে বড় সিন্ডিকেট কাজ করে: পূর্ণিমা

purnima

দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ দিন ধরেই পর্দায় নেই এক সময়ের জনপ্রিয় এই তারকা। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত তাঁকে সেই চিরচেনা, লাস্যময়ী রূপে দেখা যায়। কিন্তু পর্দায় এখন তাঁকে সেভাবে দেখা যায় না।

ভালো গল্প ও চরিত্র পেলে ওটিটিতে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ পূর্ণিমার। কিন্তু অভিনয়-ইন্ডাস্ট্রি প্রসঙ্গে তিনি নানা আক্ষেপ ও ক্ষোভের কথা বলেছেন। সম্প্রতি এ প্রসঙ্গে গণমাধ্যমে এই নায়িকা বলেন, ‘ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি।’

তবে ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ থাকলেও সিন্ডিকেট নিয়ে রয়েছে তার আক্ষেপ; যেটিকে বড় বাধা হিসেবে মনে করেন এই নায়িকা।

পূর্ণিমা বলেন, ‘ওটিটিতে কাজ করতে চাই। সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কেউ সেখানে সহজে জায়গা পায় না। তারাই সব সময় সুযোগ পায় যারা ওই দলে আছে। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন, তাদের সেখানে সুযোগ দেওয়া হয় না।’

তবুও তিনি আশা ছাড়েন নি। প্রাপ্য সম্মান আর ভালো গল্প পেলে তিনি অভিনয়ে আবারও নতুন উদ্যমে কাজ শুরু করবেন। মহানগর, কারাগার ও গোলাম মামুন -এর মতো কাজ তার ভালো লেগেছে। এ ধরনের গল্পে সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পেতাম- এমনটাই বলছিলেন অভিনেত্রী।