বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
স্পটলাইট

শারদীয় দুর্গোৎসবে চার জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে রেলওয়ে

434621260_812100610938047_7780617553131981094_n-463a5c7d78a678d66b537f0e5364c252

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীসুবিধার কথা ভেবে অতিরিক্ত ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ সময়ে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এসব ট্রেন চলবে। এর মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে থাকবে তিন জোড়া বিশেষ ট্রেন এবং ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে একটি জোড়া ট্রেন।

প্রতিটি বিশেষ ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনের ট্রেনে মোট ৮৩৪টি আসন এবং রাতের ট্রেনে ৭৮৯টি আসন থাকবে বলে জানানো হয়েছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত সুবর্ণ, সোনার বাংলা বা কক্সবাজার এক্সপ্রেসের নীতিমালা অনুযায়ী। তবে এসি আসনে ৩০ শতাংশ এবং নন-এসি আসনে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া প্রযোজ্য হবে।নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে একটি বিশেষ ট্রেন, একই দিন রাতে ঢাকা থেকে কক্সবাজারগামী আরেকটি ট্রেন ছেড়ে যাবে। এরপর ধাপে ধাপে এই রুটগুলোতে ট্রেন চলাচল করবে। ৪ অক্টোবর শেষ ট্রেনগুলো চলাচল করবে কক্সবাজার-ঢাকা ও ঢাকা-চট্টগ্রাম রুটে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গাপূজার ছুটিতে বিপুল যাত্রীচাপ মোকাবিলায় এসব বিশেষ ট্রেন চালানো হবে। যাত্রীদের যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত হয়, সে জন্য অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।