বিনোদন
ফাহমিদা নবীর নতুন গান ‘মেঘলা আকাশ’

জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী এবার নিয়ে আসছেন নতুন গান ‘মেঘলা আকাশ’। এ গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আব্দুল।
গানটির কথা লিখেছেন সুহানা ও আব্দুল, আর সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন আব্দুল। সম্প্রতি শ্রীমঙ্গলের মনোরম বিভিন্ন লোকেশনে এর মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে।
নতুন গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, “এটা রোমান্টিক ঘরানার গান। কথা, সুর আর গায়কির সমন্বয়ে শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।”
তিনি আরও যোগ করেন, “শ্রীমঙ্গলের নান্দনিক জায়গাগুলোতে শুটিং করা হয়েছে। গানটির প্রতিটি অংশ যত্ন নিয়ে করা হয়েছে।”
শিল্পীর ভাষায়, খুব শিগগিরই গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।



