বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৩ আগস্ট, ২০২৬
নারী

বিশ্বের শীর্ষ ধনীদের স্ত্রীদের কর্মজীবন কেমন

WhatsApp Image 2025-09-11 at 6.46.18 PM

ইলন মাস্ক

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের বিবাহিত জীবন ছিল রঙিন। বিশ্ববিদ্যালয়ের প্রেমিকা জাস্টিন মাস্ককে বিয়ে করেছিলেন ২০০০ সালে। তাঁদের সংসারে ছয় সন্তান হলেও ২০০৮ সালে সম্পর্ক ভেঙে যায়। পরে অভিনেত্রী টালুলাহ রাইলির সঙ্গে দু’বার বিয়ের পরও ২০১৬ সালে স্থায়ী বিচ্ছেদ ঘটে। বর্তমানে মাস্কের সঙ্গে কারও বৈবাহিক সম্পর্ক নেই।

ল্যারি এলিসন

ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন চারবার বিয়ে করে চারবারই বিচ্ছেদের অভিজ্ঞতা পেয়েছেন। তাঁর আগের স্ত্রীরা ছিলেন অ্যাডা কুইন, ন্যান্সি হুইলার জেনকিনস, বারবারা বুথ ও মেলানি ক্রাফট। বর্তমানে ৮০ বছর বয়সী এই ধনকুবের ৩৩ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী নিকিতা কানের সঙ্গে সম্পর্কে আছেন। বয়সের বিশাল ব্যবধান সত্ত্বেও তাঁদের জীবনযাপন বেশ সুখী ও স্বচ্ছন্দ।

মার্ক জাকারবার্গ

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কলেজজীবনের প্রেম প্রিসিলা চ্যানকে ২০১২ সালে বিয়ে করেন। আগে শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করা প্রিসিলা বর্তমানে সমাজসেবায় যুক্ত। একসঙ্গে তাঁরা বিভিন্ন দাতব্য কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ২৫৭ দশমিক ৭ বিলিয়ন বা ২৫ হাজার ৭৭০ কোটি ডলার।

Advertisements

জেফ বেজোস

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ১৯৯৩ সালে ম্যাকেনজি স্কটকে বিয়ে করেছিলেন এবং ২০১৯ সাল পর্যন্ত সংসার টিকেছিল। বিচ্ছেদের পর তিনি যুক্ত হন মার্কিন জনপ্রিয় উপস্থাপক লরেন সানচেজের সঙ্গে। ২০২৩ সালে তাঁদের জাঁকজমকপূর্ণ বিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। তাঁর সম্পদের পরিমাণ ২৪৩ দশমিক ৮ বিলিয়ন বা ২৪ হাজার ৩৮০ কোটি মার্কিন ডলার।

ল্যারি পেজ

গুগলের সাবেক প্রধান নির্বাহী ল্যারি পেজ ২০০৭ সালে লুসিন্ডা সাউথওয়ার্থকে বিয়ে করেন। জিনতত্ত্ব নিয়ে গবেষণার জন্য পরিচিত লুসিন্ডা এবং ল্যারির সংসারে দুটি সন্তান রয়েছে। তাঁরা প্রযুক্তি জগতের অন্যতম সফল দম্পতি হিসেবে পরিচিত। তাঁর সম্পদের পরিমাণ ১৯৫ দশমিক ৮ বিলিয়ন বা ১৯ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার।

সের্গেই ব্রিন

গুগলের আরেক সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ২০০৭ সালে বায়োটেক উদ্যোক্তা অ্যান ভজসিকিকে বিয়ে করেছিলেন। তাঁদের সংসারে দুটি সন্তান জন্ম নেয়। তবে ২০১৫ সালে বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৮ সালে তিনি আইন-প্রযুক্তি উদ্যোক্তা নিকোল শানাহানকে বিয়ে করেন। ২০২৩ সালে এই সম্পর্কও বিচ্ছেদে গড়ায়। বিশ্বের এই ষষ্ঠ শীর্ষ ধনীর সম্পদের মূল্য ১৮১ দশমিক ৭ বিলিয়ন বা ১৮ হাজার ১৭০ কোটি ডলার।

বার্নার্ড আর্নল্ট

ফরাসি বিলাসপণ্য সাম্রাজ্য এলভিএমএইচের কর্ণধার বার্নার্ড আর্নল্ট প্রথমে অ্যান দ্যুভাভরিনকে বিয়ে করেছিলেন, তাঁদের সংসারে দুই সন্তান। পরে তিনি কানাডীয় কনসার্ট পিয়ানোবাদক হেলেন মার্সিয়েকে বিয়ে করেন। এই ঘরে জন্ম নেয় আরও তিন সন্তান। পাঁচ সন্তানই পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত। এখন তাঁর মোট সম্পদ ১৫২ দশমিক ৬ বিলিয়ন বা ১৫ হাজার ২৬০ কোটি ডলার।

স্টিভ বালমার

স্টিভ বালমারের স্ত্রী কনি স্নাইডার। তাঁদের সংসারে তিন ছেলে রয়েছে। বালমার পরিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের হান্টস পয়েন্টে বসবাস করেন। এই দম্পতি দাতব্য কার্যক্রমেও ব্যাপকভাবে যুক্ত। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কমাতে তাঁরা শত শত কোটি ডলার দান করেছেন, বিশেষ করে শিশুর প্রাক্‌–প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পে। তাঁর স্ত্রী মূলত সমাজ সেবামূলক কাজের সঙ্গে জড়িত।

ওয়্যারেন বাফেট

‘ওরাকল অব ওমাহা’ খ্যাত ওয়্যারেন বাফেট বর্তমানে অ্যাস্ট্রিড মেনকসের সঙ্গে সংসার করছেন। আগে তিনি সমাজকর্মী স্যুসান বাফেটের সঙ্গে দীর্ঘ ৫২ বছর সংসার করেছেন। অ্যাস্ট্রিডের সঙ্গে পরিচয়ের পর থেকে বাফেট ব্যক্তিগত জীবনে নতুন ভারসাম্য খুঁজে পেয়েছেন। বর্তমানে বাফেটের সম্পদের মূল্য ১৪৯ দশমিক ৪ বিলিয়ন বা ১৪ হাজার ৯৪০ কোটি ডলার।

জেনসেন হুয়াং

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং তাঁর বিশ্ববিদ্যালয়ের সহপাঠী লরি মিলস হুয়াংকে বিয়ে করেছেন। তাঁদের দুই সন্তান স্পেন্সার ও ম্যাডিসন বর্তমানে এনভিডিয়াতেই কর্মরত। পরিবারটি ক্যালিফোর্নিয়ায় থাকলেও হাওয়াই ও সান ফ্রান্সিসকোতেও তাঁদের বাড়ি রয়েছে। দাতব্য কর্মকাণ্ডেও তাঁরা সমানভাবে সক্রিয়।

Advertisements