বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
স্পটলাইট

‘আমার আইডি গায়েব করার চেষ্টা চলছে’: ভিপি প্রার্থী উমামা

WhatsApp Image 2025-09-08 at 7.08.49 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেছেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্টে রাত থেকেই ব্যাপক হারে রিপোর্ট করা হচ্ছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “অনেক প্রার্থীর আইডি ইতিমধ্যেই গায়েব করে দেওয়া হয়েছে। হল সংসদ বা সেন্ট্রাল—যাদের প্রতিপক্ষ মনে করা হচ্ছে, তাদের এভাবে রিপোর্ট মারা হচ্ছে।”

‘আইডি গায়েব করার চেষ্টা চলছে’

উমামা ফাতেমা আরও দাবি করেন, ডাকসু নির্বাচনের শুরু থেকেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টের রিচ কমিয়ে দেওয়া হয়েছে। এখন পুরো আইডি বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। তাঁর ভাষায়, “এসব কারা করছে এবং কেন করছে তা আমরা সবাই জানি। নেতৃত্বে আসলে শিক্ষার্থীরা কতটা নিরাপদ থাকবে কিংবা ভিন্নমত প্রকাশের সুযোগ কেমন হবে, তা আগেই বোঝা যাচ্ছে।”

তিনি যোগ করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন। এই ধরনের নোংরামি করে হয়তো অন্য কিছু সম্ভব, কিন্তু ভোটে জেতা যাবে না।”

অন্য প্রার্থীদের একই অভিযোগ

শুধু উমামা নন, আরও কয়েকজন প্রার্থীও তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন। ছাত্রদল–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামীম এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদীর ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।

একইভাবে ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমও জানিয়েছেন, তাঁর ফেসবুক আইডি অকার্যকর হয়ে গেছে।

নির্বাচনের আগে শেষ মুহূর্ত

আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে। এর আগে রোববার ছিল প্রার্থীদের প্রচারের শেষ দিন। আর ঠিক সেই সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক প্রার্থীর আইডি ‘গায়েব’ হওয়ার অভিযোগ