বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনসোমবার, ১১ মে, ২০২৬
বিনোদন

অবশেষে ছয় বছর পর মুক্তি পাচ্ছে নন্দিনী

একের পর এক মুক্তির দিনক্ষণ ঘোষণায় আসলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত মুক্তি পায় নি ‘নন্দিনী’ সিনেমাটি। আগামী ১২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।...

nondini

একের পর এক মুক্তির দিনক্ষণ ঘোষণায় আসলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত মুক্তি পায় নি ‘নন্দিনী’ সিনেমাটি। আগামী ১২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার।

২০১৯ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। সেই সময় বেশ কিছু জটিলতায় শুটিং বন্ধ হয়ে যায়। মাঝে করোনা মহামারীর কারণে কাজ বন্ধ ছিল। দুই বছর আগে ২০২৩ সালে সিনেমাটি মুক্তির জন্য সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও পরবর্তী সময়ে নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির কারণে মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে যান। আগামী ১২ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা সোয়াইবুর রহমান রাসেল। সেভাবেই এখন সব পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন।

লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও নাজিরা মৌ। নিয়তির যুদ্ধে হার না-মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। সেই নারীর চরিত্রে দেখা যাবে মৌকে। ইন্দ্রনীল অভিনয় করেছেন সাংবাদিকের চরিত্রে। আরও আছেন ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহর প্রমুখ।

সিনেমাটির নির্মাতা বলেন, ‘নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘নন্দিনী’।