নারী ও পুরুষের পারিশ্রমিক কেন সমান হবে না

তারকাদের পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্য নিয়ে বিতর্ক বহু আগে থেকেই। বলিউডের অভিনেত্রী কৃতি স্যানন এবার এই বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুললেন। তিনি প্রশ্ন তুলেছেন, একই কাজের জন্য কেন নারী ও পুরুষের পারিশ্রমিক সমান হবে না?
তিনি বলেন, ‘সমস্ত ইন্ডাস্ট্রির কথা বলছি, আমি বুঝি না যে কেন বেতনের এত তারতম্য হয়? কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনি পুরুষ না মহিলা সেটা কোনও ব্যাপারই না। পারিশ্রমিক সেক্ষেত্রে সমানই হওয়া উচিত। এই আলোচনা আমরা দীর্ঘদিন ধরে করছি এবং অন্য যে কোনও মানুষের থেকে আমাদের খারাপ লাগে সবচেয়ে বেশি।’
তিনি আরও বলেন, ‘নারীকেন্দ্রিক কোনও ছবি যদি তৈরি হয় সেক্ষেত্রেও পুরুষকেন্দ্রিক ছবির থেকে কম বাজেট ধরা হয়। যেখানে পুরুষকেন্দ্রিক ছবির তুলনায় কোনও নারীকেন্দ্রিক ছবি ভাল ব্যবসা করতে পারে না এবং তারপর ধরেই নেওয়া হয় যে এই কারণেই অভিনেত্রীর পারিশ্রমিক কম, অভিনেতার বেশি।’ তাঁর ধারণা এটা একটা বৃত্তের মতো।
শুধু বলিউড না ঢালিউড, টলিউড সব জায়গায়ই এ ধরনের বৈষম্য রয়েছে। তাই নারী-পুরুষ যেন সমান পারিশ্রমিক পায় এ বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নারী-পুরুষের সমান পারিশ্রমিক নিশ্চিত করতে হবে।



