বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
বিনোদন

প্রথমবার বড় পর্দায় নায়িকার চরিত্রে রুনা খান

khan apa

অভিনয়ের সঙ্গে যারা যুক্ত তাদের পর্দার বাইরেও আলাদা একটা জীবন আছে। তাদেরও সুখ-দুঃখ-হাসি-কান্নার বাস্তব গল্প আছে। এমনই এক নায়িকার গল্প নিয়ে আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় তৈরি হতে যাচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’।

যেখানে নায়িকার চরিত্রে অভিনয় করছে রুনা খান। ছোট ও বড় পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। এবার প্রথমবারের মতো আসছেন সিনেমার নায়িকার চরিত্রে। ইতোমধ্যেই চরিত্রটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান।

এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘গত শীতে এ ছবির বিষয়ে কথা হয়। চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হয়। এখানে আমি চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করব। ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে ভালোবাসি। তবে এ চরিত্রটি তে বাস্তবতার ছোঁয়া আছে। তাই কাজটি নিয়ে আমি উচ্ছ্বসিত।’

এবারই প্রথমবার বড় পর্দায় নায়িকার চরিত্রে দেখা যাবে রুনা খানকে। ২০০৭ সালে একটি টেলিফিল্মে যাত্রাপালার অভিনেত্রীর চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা ছিল তার।

Advertisements

এ বিষয়ে তিনি বলেন, ‘নায়িকার ভূমিকায় এটি তাঁর প্রথম কাজ। এর আগে টেলিফিল্মে কাজ করেছিলাম। এবার দর্শক আমাকে সিনেমার নায়িকার চরিত্রে দেখবেন। কীভাবে চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তুলা যায় তা সর্বোচ্চ চেষ্টা করব।’

সিনেমাটির পরিচালক জানিয়েছেন, সব প্রস্তুতি শেষ করে বছরের শেষ দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

Advertisements