সারার জন্মদিনে কারিনার শুভেচ্ছাবার্তা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে কারিনা কাপুর খান ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি শেয়ার করেন। সেখানে সাইফ আলি খান, সারা, ইব্রাহিম আলি খান এবং কারিনা একসঙ্গে রয়েছেন। কারিনা লিখেন, “শুভ জন্মদিন প্রিয়তমা। আজকের দিনটি হোক তোমার জীবনের সেরা। অফুরন্ত ভালোবাসা রইল তোমার জন্য।”
অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফ আলি খানের জীবনে আসেন কারিনা। দাম্পত্য জীবনের এক দশকেরও বেশি সময় একসঙ্গে কাটান। সাইফের আগের সংসারের দুই সন্তান ইব্রাহিম ও সারার সঙ্গে সবসময় বন্ধুসুলভ সম্পর্ক কারিনার। বিশেষ করে সারা ও কারিনা একে অপরের সম্পর্ক বন্ধুর মতো, যা বহুবার প্রকাশ্যে বলেছেন দুজনেই।
এর আগে কারিনা স্পষ্ট জানিয়েছিলেন, তিনি সারার মা নন, কারণ তাঁর মা আছেন। তবে বন্ধুর মতোই সারাকে নানান সময়ে পরামর্শ দেন। এমনকি তাঁর প্রেম জীবন নিয়েও পরামর্শ দিয়েছেন। অন্যদিকে বাবার বিয়ের সময় শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন। সারা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি কারিনাকে এত ভালোবাসতাম যে শেষে তিনি আমার বাবার স্ত্রী হয়ে গেলেন।” পর্দায় কারিনার কাজ তাকে অনুপ্রাণিত করেছে এ কথাও বলেন সারা। সূত্র: ইন্ডিয়া ফোরামস।



