কৌশলে সবাই আপনাকে লজ্জিত ও অপরাধী বানাতে চায়: তামান্না ভাটিয়া

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া পর্দায় যেমন সাহসী চরিত্রে অভিনয় করেন, বাস্তব জীবনেও তেমনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে যৌনতা নিয়েখোলাখুলি বক্তব্য দিয়েছেন। তাঁর মতে, পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক ও পবিত্র বিষয়টিকে অনেকেই বিকৃত দৃষ্টিতে দেখেন।
তামান্না বলেন, ‘যখন কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তারা কৌশলে আপনাকে লজ্জিত বা অপরাধী বোধ করানোর চেষ্টা করে। তারা সবসময় চায়, আপনি যেন নিজের কাজের জন্য লজ্জা পান।’
অভিনেত্রীর বিশ্বাস, নিজের কাজের জন্য লজ্জিত হওয়া বড় ধরনের ভুল। যৌনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন ই কেউ আপনাকে লজ্জিত করতে পারবে, তখনই আপনি তার নিয়ন্ত্রণে চলে যাবেন। আশ্চর্যজনকভাবে, আমরা জীবনের সবচেয়ে স্বাভাবিক ও পবিত্র বিষয় নিয়ে লজ্জা পাই, কারণ আমাদের সেইভাবে ভাবতে শেখানো হয়েছে। অথচ যৌনতা জীবনের অবিচ্ছেদ্য অংশ। যার জন্যই আমরা আজ পৃথিবীতে আছি।’
গত বছর মুক্তি পাওয়া ‘আজ কি রাত’ গানে তামান্নার নৃত্য অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছিল। গান প্রকাশের পর বহু নারী তাঁর সামান্য ভরাট গড়ন প্রদর্শনের সাহসিকতার প্রশংসা করেন। এবং তাঁদের কাছে তিনি অনুপ্রেরণার প্রতীক । যদিও তামান্নার দাবি, সে সময় নিজেকে তিনি যথেষ্ট ছিপছিপে বলেই মনে করতেন।



