বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

দেবীগঞ্জ ধানক্ষেতে কলেজছাত্রীর লা/শ

dhan

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে কলেজছাত্রী সুলতানা আক্তার রত্নার(২০) নিথর দেহ। গতকাল(৩০ জুলাই) ধানক্ষেতে একটি মেয়েকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তিনি ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, রাতে রত্না বাবাকে খাবার দিয়ে নিজের ঘরে ঘুমাতে যান ইউক্যালিপটাস বাগানের পাশে ধানক্ষেতে একটি মেয়ে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে কৃষকেরা। জানাজানি হলে স্থানীয় লোকজন ছুটে আসে। তাঁর পরিবারের লোকজনও সেখানে গেলে লাশটি শনাক্ত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়। দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন,“ প্রাথমিকভাবে দেখা গেছে, গলায় হালকা একটি দাগ আছে। তবে শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। বিষয়টি হত্যাকাণ্ড হতে পারে বলে আমরা মনে করছি। তদন্ত চলছে।” এখনও পর্যন্ত পরিবারের কেউ মামলা করেনি। তবে পুলিশের পাশাপাশি সিআইডির একটি দলও তদন্তে নেমেছে।

ঘটনাস্থল থেকে একটি ভ্যানিটি ব্যাগ, কিছু কাপড় এবং একটি মোবাইল কভার পাওয়া গেলেও রত্নার মোবাইল ফোনটি পাওয়া যায়নি।

নারী