বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
নারী

স্ত্রীর বিলাসবহুল চাহিদায় চাকরি ত্যাগ, ডাকাতির পথে যুবক

স্ত্রীর বিলাসবহুল চাহিদায় চাকরি ত্যাগ, ডাকাতির পথে যুবক

রাজস্থানের জয়পুরে এক বিবিএ ডিগ্রিধারী যুবক নিজের চাকরি ছেড়ে বিয়ের কয়েকদিনের মধ্যেই ডাকাতির পথে পা দিয়েছেন।পুলিশের তদন্তে জানা গেছে, স্ত্রীর বিলাসী জীবনযাপনের চাহিদা মেটাতে যুবক এমন অবৈধ পথে নেমেছেন।

ইন্ডিয়া টুডের শনিবার (২৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত ঘটে জয়পুরে।এক নারীর গলা থেকে প্রকাশ্যে সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে ডাকাতের পরিচয় শনাক্ত করে।

পুলিশ গত শুক্রবার ওই যুবককে গ্রেপ্তার করে। অভিযুক্তের নাম পারিক, যিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিক জানায়, স্ত্রীর বিলাসবহুল চাহিদা মেটাতে ভালো বেতন পাওয়া চাকরি ছেড়ে তিনি অপরাধমুখী পথ বেছে নিয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে,পারিকের স্ত্রী তাকে বারবার অর্থ ও বিলাসবহুল জীবনযাপনের জন্য চাপ দিতেন। চাপের কাছে নতিস্বীকার করে পারিক তার বেসরকারি কোম্পানির নির্বাহীর চাকুরী থেকে পদত্যাগ করেন এবং অপরাধের পথ বেছে নেন।

Advertisements

ইন্ডিয়া টুডে আরও জানায়, পারিক অন্য কোনো অপরাধে জড়িত কিনা বা তার সহযোগী আছে কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে।পারিকের অপরাধের ব্যাপারে তার স্ত্রী কতটা অবগত ছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisements
নারী