১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

১২৭ জনকে নিয়ে কড়া বার্তা দিলেন মিষ্টি জান্নাত

WhatsApp Image 2025-06-26 at 4.58.36 PM

সামাজিক মাধ্যমে ছবি-ভিডিও পোস্ট দিয়ে নেটিজেনদের আলোচনায় থাকতে পছন্দ করেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে বেশ কিছু পেজ, তথাকথিত সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক ও টিকটক ব্যবহারকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। মানহানিকর মন্তব্যের জন্য তিনি ১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মিষ্টি জান্নাতের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে মিষ্টি জান্নাত লিখেছেন— কিছু পেজ ও সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নাম ও ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারী।

তিনি বলেন, এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সঙ্গে কিছু সো-কলড ফেসবুকার, টিকটকারের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ্যান – ফলোয়ার ও পরিবার কাজ করছে।

মিষ্টি জান্নাত বলেন, আমার মানহানি করার পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে । একদল লোক পেছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।