১৮ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৩ আশ্বিন ১৪৩৩
নারী

আবারো দুই দিনের রিমান্ডে আইভী

Add a heading (4)~2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজল হত্যাকাণ্ডের ঘটনায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নিষিদ্ধ ঘোষিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন কাদিরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বাংলা ট্রিবিউন কে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে সজল হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।’

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সজল মিয়া। তিনি একটি জুতার কারখানায় কাজ করতেন। পরে সজল মিয়ার মা রুনা বেগম চলতি বছরের ১৬ মে ২১৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয় সেলিনা হায়াৎ আইভীকে।

এর আগে, গত ৯ মে ভোরে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর মো. তুহিন হত্যা মামলা এবং ১১ সেপ্টেম্বর নাদিম হত্যার চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এই তিনটি মামলায় দফায় দফায় জামিন আবেদন করলে আদালত যথাক্রমে তা নামঞ্জুর করেছেন। সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যাসহ ৬টি মামলা রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

Advertisements
Advertisements