বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

পরিবেশ গণতন্ত্রের মতো, উন্নয়নে সবার অবদান রাখতে হবে: রিজওয়ানা হাসান

WhatsApp Image 2025-05-28 at 4.47.55 PM

রাজধানীর বায়ুদূষণ কমাতে সবাইকে অবদান রাখার আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পরিবেশ গণতন্ত্রের মতো, এর উন্নয়নে সবাইকে অবদান রাখতে হবে।

বুধবার (২৮ মে) সকালে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজে এক অনুষ্ঠানে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ দূষণ কমাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এমন গঠনমূলক কাজে দেশের সকল মানুষের অংশগ্রহণের দরকার।

এসময়, সুপার শপের পাশাপাশি কাঁচা বাজারগুলোতে পলিথিন বন্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। এর আগে উপদেষ্টা ও ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকর্তারা, স্কুলের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, এমন উদ্যোগ আগামীর প্রজন্মকে পরিবেশ সচেতন করবে।