বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনসোমবার, ১১ মে, ২০২৬
সাহিত্য-সংস্কৃতি

নজরুল পুরস্কার পাচ্ছেন ‘শবনম মুশতারী’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে গবেষণা, গানের চর্চা ও প্রসারের স্বীকৃতি হিসেবে নজরুল পুরস্কার পাচ্ছেন ‘শবনম মুশতারী’।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্ত...

IMG-20250525-WA0042

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে গবেষণা, গানের চর্চা ও প্রসারের স্বীকৃতি হিসেবে নজরুল পুরস্কার পাচ্ছেন ‘শবনম মুশতারী’।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে আগামীকাল রোববার বিকেলে বাংলা একাডেমি আয়োজিত নজরুলজয়ন্তী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা, সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।

শবনম মুশতারী নজরুল সংগীতের চর্চা শুরু করেন ষাটের দশকের শুরুতে। এক সময় টেলিভিশনে নজরুল সংগীতের অনুষ্ঠানে শবনম মুশতারীর ছিল উজ্জ্বল উপস্থিতি। নজরুলের গান নিয়ে বিভিন্ন সময়ে তার কয়েকটি অ্যালবামও প্রকাশ হয়েছে। তার বাবা তালিম হোসেন ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি এবং মা বেগম মাফরুহা চৌধুরী ছিলেন দৈনিক বাংলা পত্রিকার মহিলা বিষয়ক পাতার সম্পাদক, কথাসাহিত্যিক ও সাংবাদিক। তার ছোট দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুল সঙ্গীত শিল্পী।