বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি: তাসনিম জারা

1q

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেছেন, ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসেনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা রাজনীতি ক্ষমতা দখলের জন্য করতে আসিনি। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা ও সততার ভিত্তিতে জনগণকে নেতৃত্ব দিতে পারবে। এতে তার পারিবারিক পরিচয় মুখ্য হয়ে উঠবে না।

এ সময় রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধেও কথা বলেন তাসনিম জারা।

তিনি বলেন, ক্ষমতা থাকবে জনতার হাতে। এছাড়া স্বাস্থ্য ও শিক্ষাকে পণ্য পরিণত হতে দিতে চায় না তার দল- এমনটাও জানান তিনি।

নারী