বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১১ জুলাই, ২০২৬
খাবার-দাবার

বিফ বটি কাবাব

0B98F00B-D4DA-448A-8276-CB6EF09323AD

উপকরণঃ
২ কাপ কিমা করা গরুর মাংস, ৪ টি পেঁয়াজ কুঁচি করা, ৫/৬টি কাঁচা মরিচ কুঁচি, ১ চা চামচ কাবাব মশলা, স্বাদমতো-লবণ, ১/২ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ আদা ও রসুনবাটা, পরিমাণ মতো তেল,
কাবাব মশলা তৈরী করতেঃ
৩ টি এলাচ, ২ টুকরা দারুচিনি, ১ চা চামচ শাহী জিরা, ১/২ চা চামচ মেথি, ২ টুকরা জয়ত্রি, ১/২টা জয়ফল, ১/২ চা চামচ কালো গোলমরিচ, ১/২ চা চামচ ধনিয়া,১ টি তেজপাতা, ১/২টা তারা মৌরি, ১ চা চামচ কাবাব চিনি, ১ টি কালো এলাচ, ১/২ চা চামচ সাদা গোলমরিচ।

প্রথমে কাবাব মশলাটি তৈরী করে নিন। কাবাব মশলা তৈরী করতে উল্লেখ করা উপকরণ গুলো নিয়ে একটি গ্ৰাইন্ডারে গুঁড়া করে নিলেই কাবাব মশলা তৈরী, এটি তৈরী করে ৬ মাস সংরক্ষণও করা যায়।
এবার মাংসের কিমার সঙ্গে পরিমাণ মতো লবণ,কাবাব মশলা,আদা রসুনবাটা,পেঁয়াজকুচি,মরিচকুচি,মরিচ গুঁড়া ভালো করে মেখে নিন। এরপর কয়েকটি ভাগে ভাগ করে নিন এই মিশ্রণটি। এরপর হাতে একটি করে ভাগ নিয়ে ছোট ছোট করে পছন্দ মতো শেপ দিয়ে নিন কাবাবের। তারপর একটি ফ্রাইপ্যানে তেল গরম করে কাবাবগুলোর দুপাশ বাদামী করে ভেজে নিন।
ব‍্যাস তৈরী হয়ে গেলো মজাদার বিফ কাবাব।

Advertisements