বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

বৈশাখ এলে

image-5093-1649577948

বৈশাখ এলে পুরান প্রাণে
জাগে নতুন আশা,
দুঃখ-গ্লানি পেছন ফেলে
হয় যে নতুন হাসা।

বৈশাখ এলে জমে ওঠে
নববর্ষ মেলা,
গাঁও-গ্যারামে চলে কত
ষাঁড়ের লড়াই খেলা।

বৈশাখ এলে গর্জে ওঠে
কালবৈশাখী ঝড়ে,
দমকা হাওয়ায় ধপাস ধপাস
গাছ থেকে আম পড়ে।

বৈশাখ এলে ছেলের দলে
ওড়ায় রঙিন ঘুড়ি,
পাকা ধানের মউ মউ ঘ্রাণ
করে বাহাদুরি।