২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

পিঠা খাবো পেট পুড়ে

image-4570-1642665222

অঘ্রাণ ফুরিয়ে চলে এলো শীতকাল
নয়া ধানে চাল ঘরে আতপ ও সিদ্ধ
জবুথবু ঘরে বসে গায়ে দিয়ে শাল
এবারের শীতকাল শীত ঢেলে ঋদ্ধ। 

 

প্রতিবাড়ি আয়োজনে পিঠা হবে মেলা
দুধে ডুবানো চিতই পিঠা ভাপা পুলি
চালের সেমাই স্বাদ দুধে ডুবে ঢেলা
আরো হতে পারে পিঠা গুড়ে মিঠা গুলি। 

 

পিঠা খাবো পেট পুড়ে ভোরে কিংবা রাতে
একটি দুটো কিংবা বহু সব রকমের
মজা পেতে বেশি করে মিঠা নেবো সাথে
শীতের কালটা মজা হবে মজা ঢের

আশেপাশে দুঃস্থ যারা দেবো কিছু পিঠা
সকলের সাথে খেলে লাগে বেশি মিঠা।

Advertisements

 

 

Advertisements