৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২১ আশ্বিন ১৪৩৩
বিনোদন

করোনা আক্রান্ত কারিনা!

image-4268-1639560726

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড ডিভা কারিনা কাপুর খান। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। কারিনা কাপুর ছাড়াও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে অভিনেত্রীর বান্ধবী অমৃতা আরোরার। 

বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, আপাতত নিভৃতবাসেই থাকবেন কারিনা-অমৃতা। গেল কয়েক দিনে তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও করোনার নমুনা পরীক্ষা করা হবে। বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন কারিনা ও অমৃতা। 

এদিকে কিছুদিন আগেই কারিশমা কাপুর, মালাইকা আরোরা, সোনম কাপুর ও রিয়া কাপুরসহ বেশ কয়েকজন বলিউড তারকা  একসঙ্গে পার্টিতে অংশ নিয়েছিলেন। তাই জরুরী ভিত্তিতে তাদেরও নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

 

Advertisements
Advertisements