২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১৪ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

পরীক্ষা

image-4082-1637830916

বন্ধ ছিল লেখাপড়া
বন্ধ ছিল স্কুল
বন্ধ ছিল আলো বাতাস
ফুটেনি তো ফুল।

করোনার সেই দিন গুলোতে
বন্ধ ছিল সব
খুব বড় এক  অসুখ দিয়ে
পরীক্ষা নেয় রব।

করোনা যেই চলে গেল
আবার ফুটলো ফুল
পরীক্ষাতে বসে সবাই
পাচ্ছে নাতো কুল।

পরীক্ষা তো হবেই জানি
মনে বড় ডর
কি  জানি যে কী  হয়
বুকে তাই ধর ফর?

 

 

Advertisements

 

Advertisements