১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৩০ আশ্বিন ১৪৩৩
বিনোদন

এবার বলিউডে বাঁধন!

image-3597-1634203799

বেশ কিছুদিন ধরেই আলোচনায় বলিউডের অন্যতম একজন নির্মাতা বিশাল ভরদ্বাজ৷ তার 'খুফিয়া' সিনেমার জন্য দরকার ঢাকার একজন নায়িকা। তবে একে একে তার প্রস্তাব ফিরিয়ে দেন বিদ্যা সিনহা মিম ও মেহজাবিন। তবে সুযোগ হাতছাড়া করেননি বাঁধন। এই 'খুফিয়া' সিনেমার মাধ্যমেই  তিনি পা রাখতে যাচ্ছেন বলিউডে। 

 

এ বিষয়ে ১৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি সেলফি শেয়ার করে বিশাল লেখেন, ‘বাংলাদেশের দুর্দান্ত অভিনেত্রী বাঁধনকে পেয়ে আমি খুবই আনন্দিত’। সাথে যুক্ত করেন ‘হ্যাশট্যাগখুফিয়া’।

 

নেটফ্লিক্সের প্রযোজনায় অ্যাকশন-ড্রামা ‘খুফিয়া’ সিনেমাটি অমর ভূষণের ‘এসকেপ টু নোহোয়ার’ বইয়ের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। এর আগে শোনা যায়, মেহজাবিন ও মিমকে 'খুফিয়া'র জন্য প্রস্তাব দেয়া হলে চিত্রনাট্য পড়ে রাজনৈতিক গল্পের এ সিনেমায় বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ তুলে প্রস্তাব ফিরিয়ে দেন এই দুই নায়িকা।

 

Advertisements

তবে সিনেমাটিতে কাজের বিষয়ে এখনো মুখ খুলেননি বাঁধন। এই ছবির শুটিংয়ের জন্য তিনি এখন মুম্বাইতে অবস্থান করছেন বলে জানা যায়। এই সিনেমাতে আরও অভিনয় করছেন আলী ফজল, টাবু, আশিষ বিদ্যার্থী, ওয়ামিকা গাব্বি প্রমুখ অভিনেতা-অভিনেত্রীরা। 

 

 

Advertisements