১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
পাঠক কর্নার

সময়টা থমকে গেছে

image-3278-1631943221

সময়টা থমকে গেছে অসময়ের দেয়ালে 
ভাগ্যটা মিশে আছে অবিশ্বাসের খেয়ালে।
আস্থাগুলো ভূপতিত অনাস্থার সংক্রমণে
বিশ্বাস পাহাড় ধ্বসে পড়ে অন্ধত্বের সনে।

 

সূর্যটাও ঢেকে যায় কালো মেঘের ভেলায়
সঞ্চিত কষ্টগুলো বিষাক্ত জীবনের হেলায়।
হাসিটা মলিন হয়ে মূর্ছা যায় পরন্তু বেলায় 
দুঃখের বোঝা ভারি হয় দুঃখীদের মেলায়।

 

তবু বেঁচে থাকতে হয় নিয়মের বন্দী জালে 
দুর্বলতা ভাবছে বসে কি আছে তার ভালে।