২৫ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩
খাবার-দাবার

ঘরেই করুন ঐতিহ্যবাহী পদ সরষে ইলিশ

image-2047-1623323441

বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার হল সরষে ইলিশ। প্রায় সবাই এই খাবারটি খেতে বেশ পছন্দ করেন। এটি এমন একটি খাবার এর নাম শুনলে জিভে জল চলে আসতে বাধ্য। তাই আর দেরি না করে ঘরেই ঝটপট রান্না করে ফেলুন সুস্বাদু সরষে ইলিশ। চলুন তবে রেসিপিটা দেখে নেই- 

 

উপকরণ

১। ইলিশ মাছ- ১টি
২। সরষে বাটা –  ২ টেবিল চামচ
৩। পিঁয়াজ বাটা –  ২ টেবিল চামচ
৪। আদা- ১ টেবিল চামচ 
৫। রসুন- ১ টেবিল চামচ 
৬। জিরা বাটা – ১ টেবিল চামচ
৭। কাঁচা মরিচ –  ৪/৫টি
৮। লবণ – স্বাদমত
৯। সরিষার তেল – ২ টেবিল চামচ
১০। সয়াবিন তেল – ২ টেবিল চামচ
১১। হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
১২। মরিচ গুঁড়ো –  ১/২ চা চামচ
১৩। কালিজিরা –  ১ চিমটি 

 

প্রণালী

Advertisements

সরষে ইলিশ রান্নার জন্য প্রথমে একটি পাত্রে তেল গরম করে তাতে কালিজিরা ফোঁড়ন দিয়ে দিতে হবে। এবার তাতে সরষে বাটা আর কাঁচা মরিচ ছাড়া একে একে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর মাছটি দিয়ে দিন। মাছটি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ১/২ কাপ গরম পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিন।

এবার ঢাকনা তুলে সরষে বাটা আর কাঁচা মরিচ দিয়ে আরও ৫/৬  মিনিটের জন্য ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করুন। তেল মাছের উপরে ওঠে এলেই নামিয়ে নিন। সবশেষে অন্য একটি পাত্রে ঢেলে সুন্দর করে পরিবেশন করুন মজাদার সরষে ইলিশ।

 

 

 

Advertisements