১৮ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৩ আশ্বিন ১৪৩৩
বিবিধ

উহানের সেই ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা: পম্পেও

image-1771-1621351424

যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও বলেছেন, উহানের সেই ল্যাব থেকেই মহামারি করোনাভাইরাস ছড়িয়েছে। চীনারা বিষয়গুলো খুব বাজে ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলো। তবে, প্রাপ্ত আলামত ও তথ্যের উপর ভিত্তি করেই নিশ্চিত হওয়া গেছে যে উহানের সেই ল্যাব থেকেই মহামারি করোনাভাইরাস ছড়িয়েছে ।

 

পম্পেও বলেন, চীনের ক্ষমতাসীন চাইনিজ কমিউনিস্ট পার্টি করোনা ভাইরাসের উৎস ধামাচাপা দিতে তোড়জোড় করেছে। তারা উহান ইনিস্টিটিউট অব ভাইরোলজি থেকে অনেক কিছুই মুছে ফেলেছ। ভাইরাসটির উৎস সম্পর্কে তথ্য জোগাড় করতে আমাদের সর্বোচ্চ যতটুকু সম্ভব ততোটুকুই করার চেষ্টা করেছি। 

 

আবারও চীনের কোন ল্যাব থেকেই একই রকম দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন। বলেন, করোনার মতো আরও ভাইরাস রয়েছে চীনের বিভিন্ন ল্যাবে মজুদ আছে বলে দাবি করেন সাবেক এই মার্কিন কূটনৈতিক।

 

Advertisements

 

 

Advertisements