১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য

গরমে শ্বাসকষ্ট এড়াতে করণীয়

image-1359-1617786043

ঋতু পরিবর্তনের সাথে শরীরের একটা যোগসূত্র থাকে। একেক ঋতুতে শরীরের একেক রকম পরিবর্তন হয়ে থাকে। গ্রীষ্মকালে যেমন অনেকের শ্বাসকষ্টের সমস্যা হয়। বিশেষ কথা  যাদের ফুসফুস সংক্রান্ত জটিলতা থাকে তাদের এ সমস্যা  বেশিই দেখা দেয়।  এছাড়াও গরমে হাঁচি-কাশি বেড়ে যাওয়ার ঝুঁকিও থাকে৷ 

এরমধ্যেই গরমের তাপ যেমন বেড়ে চলেছে, তেমনি বাড়ছে করোনার প্রকোপও। তাই এ সময়ে এমন শ্বাসকষ্টের সমস্যা এড়িয়ে চলা অত্যন্ত জরুরি।  সেক্ষেত্রে যা করতে পারেন, 

 

রোদে বের হওয়া যথা সম্ভব কমাতে হবে। প্রয়োজনে বের হলে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করে বের হতে হবে।

 

এ সময়ে বাড়ির বাইরে নয়, ঘরেই শরীরচর্চা করা ভাল।

 

ধূমপান একেবারেই নয়। অন্য কেউ ধূমপান করলে দূরে সরে যেতে হবে।

 

ভাজাভুজি এড়িয়ে চলা ভাল। বেশি করে ফল ও পানি খাওয়া জরুরি।

 

নিজের ঘর ঠাণ্ডা রাখতে হবে। দরকার হলে দুপুরের দিকে জানলা বন্ধ করে দিন।