২৯ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব

মন ভরে চকলেট খাওয়ার দিন আজ

eating-milk-chocolate-in-the-morning-can-actually-help-the-body-burn-fat-according-to-the-research

এক টুকরো চকলেটেই মন ভালো হয়ে যায় অনেকের। কারও পছন্দ ডার্ক চকলেট, কেউ আবার মিল্ক কিংবা হোয়াইট চকলেট খেতে ভালোবাসেন। ছোট-বড় সবার প্রিয় এই মিষ্টি খাবারের ভক্তদের জন্য আজ বিশেষ দিন। কারণ, ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে ‘ন্যাশনাল চকোলেটস ডে’।

চকলেটের প্রতি মানুষের ভালোবাসা উদ্‌যাপন করতেই প্রতিবছর দিনটি পালন করা হয়। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অনানুষ্ঠানিক দিবস। এ উপলক্ষে চকলেটপ্রেমীরা নিজের পছন্দের চকলেট খাওয়ার পাশাপাশি প্রিয়জনদের উপহার দিয়েও দিনটি উদ্‌যাপন করেন। কেউ কেউ আবার নতুন স্বাদের চকলেট চেখে দেখেন।

চকলেটের ইতিহাস

চকলেটের ইতিহাস কয়েক হাজার বছরের পুরোনো। মধ্য আমেরিকার প্রাচীন সভ্যতাগুলোতে কোকো বীজ থেকে তৈরি পানীয় পানের প্রচলন ছিল। মায়া সভ্যতার মানুষেরাও কোকো ব্যবহার করতেন।

তবে সে সময়ের চকলেট আজকের মতো মিষ্টি বা শক্ত খাবার ছিল না। বরং কোকো বীজ থেকে তৈরি তেতো স্বাদের পানীয়তে বিভিন্ন মসলা মেশানো হতো।

পরবর্তী সময়ে ইউরোপে কোকোর জনপ্রিয়তা বাড়তে থাকে। সেখানে পানীয়টির সঙ্গে চিনি ও অন্যান্য উপাদান যোগ করার প্রচলন শুরু হয়। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কোকো প্রক্রিয়াজাত করার পদ্ধতিতেও পরিবর্তন আসে।

Advertisements

একপর্যায়ে তরল পানীয়ের পাশাপাশি তৈরি হতে শুরু করে শক্ত চকলেট। ধীরে ধীরে এটি বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা অর্জন করে।

বর্তমানে ডার্ক, মিল্ক ও হোয়াইট চকলেটসহ নানা স্বাদ ও ধরনের চকলেট পাওয়া যায়। মিষ্টি স্বাদ আর বৈচিত্র্যের কারণে চকলেট এখনো বিশ্বের অন্যতম জনপ্রিয় খাবার। তাই চকলেটপ্রেমীদের কাছে দিনটি প্রিয় খাবার উপভোগের পাশাপাশি আনন্দ ভাগাভাগি করারও একটি উপলক্ষ।

Advertisements