১৫ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৩০ কার্তিক ১৪৩৩
জীবনযাপন

ঝগড়ার সময় সঙ্গীকে বলা উচিত নয় যেসব কথা

why-we-fight-shutterstock-90149152-6632c5fbe46d2

দাম্পত্য বা প্রেমের সম্পর্কে মতের অমিল ও ছোটখাটো ঝগড়া খুবই স্বাভাবিক। তবে রাগের মুহূর্তে বলা কিছু কথা সম্পর্কের মধ্যে দীর্ঘস্থায়ী দূরত্ব তৈরি করতে পারে। অনেক সময় সামান্য বিষয় নিয়ে শুরু হওয়া তর্ক পুরোনো অভিমান ও ক্ষোভের আলোচনায় রূপ নেয়। একপর্যায়ে দুজনেই এমন কিছু কথা বলে ফেলেন, যা পরে চাইলেও ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না।

বিশেষজ্ঞদের মতে, মতবিরোধের সময় সঙ্গীর অনুভূতি, ব্যক্তিত্ব কিংবা সম্পর্কের গুরুত্বকে আঘাত করে এমন মন্তব্য এড়িয়ে চলা জরুরি। কারণ, ঝগড়ার সময় বলা কিছু কথা সাময়িক রাগের প্রকাশ হলেও তা অন্যজনের মনে দীর্ঘদিন কষ্টের কারণ হয়ে থাকতে পারে।

১. ‘তুমি যদি কখনোই আমার জীবনে না আসতে’

রাগের মাথায় এমন কথা বলা সঙ্গীর মনে গভীর আঘাত দিতে পারে। এতে চলমান সমস্যার পরিবর্তে পুরো সম্পর্কের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তৈরি হয়। সঙ্গীর মনে হতে পারে, এই সম্পর্কে তার কোনো মূল্য নেই। এর পরিবর্তে নির্দিষ্ট কোনো আচরণে কষ্ট পেলে সেটি স্পষ্ট করে বলা উচিত।

২. ‘তুমি সব সময় এমনটাই করো’

‘সব সময়’ কিংবা ‘কখনোই না’—এ ধরনের শব্দ ছোট একটি ভুলকে ব্যক্তিত্বের ত্রুটি হিসেবে তুলে ধরে। এতে সঙ্গী নিজের ভুল স্বীকার করার পরিবর্তে আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত হয়ে পড়তে পারেন। তাই অতীতের সব ঘটনা টেনে না এনে বর্তমান সমস্যাটি নিয়ে কথা বলা ভালো।

Advertisements

৩. ‘পরিবারের সবাই তোমার ওপর বিরক্ত’

ঝগড়ার মধ্যে পরিবারের অন্য সদস্যদের মতামত টেনে আনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এতে সঙ্গী নিজেকে অপমানিত বা সবার কাছে ছোট মনে করতে পারেন। নিজের ক্ষোভ প্রকাশ করতে অন্যদের মতামত ব্যবহার না করে নিজের অনুভূতির কথা সরাসরি জানানো উচিত।

৪. ‘তোমার সঙ্গে আর কখনো কথা বলব না’

রাগের সময় সাময়িকভাবে কথা বলা বন্ধ রাখার প্রয়োজন হতে পারে। তবে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেওয়া এবং কিছু সময় চেয়ে নেওয়া এক বিষয় নয়। এমন মন্তব্য সঙ্গীর মধ্যে সম্পর্ক হারানোর ভয় তৈরি করতে পারে। বরং বলা যেতে পারে, ‘আমি এখন খুব বিরক্ত। কিছুক্ষণ সময় নিয়ে পরে বিষয়টি নিয়ে কথা বলতে চাই।’

সম্পর্কে মতবিরোধ থাকতেই পারে। তবে সেই মতবিরোধ সামলানোর ধরনই অনেক সময় সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই রাগের মুহূর্তে ব্যক্ত

Advertisements