১৫ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৩০ কার্তিক ১৪৩৩
বিশ্ব

সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার, যোগ দিবেন মুখ্যমন্ত্রী বিজয়

d8d693b5c3f1334594c03fd901bc8af5-6af9647010cb7

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথার আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নয়াদিল্লিতে এই প্রকাশনা অনুষ্ঠান হওয়ার কথা। 

কংগ্রেসের সূত্রের বরাতে দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সোনিয়া গান্ধীর ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে বিজয়ের উপস্থিত থাকার কথা রয়েছে।

কংগ্রেসের এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত আমন্ত্রণে মুখ্যমন্ত্রী বিজয় নয়াদিল্লি যাচ্ছেন। তাকে আমন্ত্রণ জানাতে তার সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ফোনে কথা বলেছেন।

কংগ্রেসশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের পাশাপাশি জোটের শরিক দলগুলোর জ্যেষ্ঠ নেতাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন।

গত মঙ্গলবার সোনিয়া গান্ধীর বইটি প্রকাশিত হয়। বইটি ইতিমধ্যে সাড়া ফেলেছে। ভারতের রাজনৈতিক অঙ্গনেও বইটি নিয়ে আলোচনা–সমালোচনা চলছে।

বিজয় তার নয়াদিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে আলোচনা আছে। তেলেঙ্গানা টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisements

গত জুনে নয়াদিল্লি সফর করেছিলেন মুখ্যমন্ত্রী বিজয়। সে সময় তিনি ভারত সরকারের থিঙ্কট্যাংক নীতি আয়োগের বৈঠকে অংশ নেন। পাশাপাশি তিনি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

Advertisements