ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের তালিকায় তৃতীয়

বিশ্বের বায়ুদূষণকারী শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৮৫, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচকে এ তথ্য উঠে এসেছে।
তালিকায় ২৫৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ২৩২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
এ ছাড়া ১৭৫ স্কোর নিয়ে ভারতের মুম্বাই চতুর্থ এবং ১৬৯ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডু পঞ্চম অবস্থানে রয়েছে।
একিউআই স্কোর অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে, ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।



