২৫ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ৯ কার্তিক ১৪৩৩
জীবনযাপন

আজ শাশুড়ি দিবস, শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন

আজ শাশুড়ি দিবস, শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন

আজ দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় শাশুড়ি দিবস। প্রতি বছর অক্টোবরের চতুর্থ রোববার পারিবারিক সম্পর্কের গুরুত্বপূর্ণ এই মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে দিবসটি উদযাপিত হয়। পরিবারে একজন শাশুড়ির অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তার সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিকগুলো তুলে ধরাই এই দিবসের মূল লক্ষ্য।

শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো মধুর, কখনো নানা টানাপোড়েনের হতে পারে। তবে অনেক শাশুড়িই পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান এবং কঠিন সময়ে সহযোগিতা করেন। দিবসটি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ।

দিবসটি উদ্‌যাপনে শাশুড়ির খোঁজখবর নেওয়া, ফোন করা, একসঙ্গে সময় কাটানো কিংবা তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পরামর্শ দেওয়া হয়েছে।

‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দিবসটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পালনের জন্য উল্লেখ করা হয়েছে।

শাশুড়ি দিবস একটু হলেও উদযাপন করে চমকে দিতে শাশুড়িকে অন্তত একবার কল দিয়ে জানতে চান, ‘আপনি কেমন আছেন’। দেখবেন আপনার একটি ফোনকলে তিনি অনেক খুশি হবেন।

যদি তিনি আপনার কাছাকাছি থাকেন, তাহলে তার সঙ্গে দেখা করুন। তার খোঁজ-খবর নিন। আপনার সামান্য প্রশংসা তার মুখে হাসি ফোটাবে। আর সম্পর্কের মধ্যে এই হাসিটুকুই কিন্তু সব। যা হাজারো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না।

Advertisements

অনেকের শাশুড়ির বয়স বেশি হতে পারে। তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, চিকিৎসকের কাছে নিয়ে যান। বৃদ্ধ বয়সে যেন তার যত্নের ত্রুটি না হয়, সেদিকে খেয়াল রাখুন।

তার দেখাশোনা করার জন্য সন্তান থাকতেই পারে। কিন্তু, আপনারও তো কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করুন। মনে রাখতে হবে, প্রবীণরা অনেক কিছুতেই আমাদের ওপর নির্ভরশীল। তাই আমাদের হাত দুটি যেন হয় তাদের ভরসাস্থল।

Advertisements