৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২১ আশ্বিন ১৪৩৩
বিশ্ব

৯০ হাজার শিক্ষার্থীর বিক্ষোভে উত্তাল ফ্রান্স

France-6ac4f8acc88fd

ফ্রান্সের বিভিন্ন শহরে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভে প্রায় ৯০ হাজার মানুষ অংশ নিয়েছেন। তবে রাজধানী প্যারিসে মূল মিছিল তখনও শুরু হয়নি।

বিক্ষোভ চলাকালে কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। লিঁও ও রেনে শহরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাঁ-সাঁ-দেনির ব্লাঁ-মেনিল এলাকায় সংঘর্ষের সময় দুই কিশোরী আহত হয়েছেন বলে জানিয়েছে বিএফএমটিভি।

গত এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অন্তত ১৯০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে ছাত্র সংগঠনগুলো দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়।

বিক্ষোভ ঘিরে ফ্রান্সের বিভিন্ন শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Advertisements