৫ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

মেয়েকে ধ’র্ষণ করতেন মায়ের স্বামী, ভিডিওর ভ’য় দেখিয়ে ‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও

WhatsApp Image 2026-10-05 at 9.37.58 PM

ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা ও এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, সৎ বাবা দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীর ওপর যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন। পরে সেই ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরেক আত্মীয়ও তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন।

রোববার (৪ অক্টোবর) ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা করার পর পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তারা হলেন ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার কামাল খলিফা ওরফে লাল মিয়া (৬০) এবং বেল্লাল হোসেন হাওলাদার (৫৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করতেন। পরে তার মা কামাল খলিফাকে বিয়ে করেন। এরপর তারা পাশের জমিতে বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন। অভিযোগ অনুযায়ী, তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই তার সৎ বাবা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি দেখিয়ে অনৈতিক প্রস্তাব দিতেন। বিষয়টি মাকে জানালে মা-মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে গত ১ এপ্রিল সকালে মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে কামাল খলিফা তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনা কাউকে জানালে পরিণতি ভালো হবে না—এমন ভয়ও দেখানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার এখানেই শেষ নয়। মামলার বিবরণে বলা হয়েছে, প্রায় তিন মাস আগে কামালের পরিচিত ও আত্মীয় বেল্লাল হোসেন ওই ঘটনার একটি ভিডিও গোপনে ধারণ করেন। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি তরুণীকে চাপের মধ্যে রাখেন। এরপর গত ১ জুলাই এবং পরবর্তী বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে বেল্লালের বিরুদ্ধে।

দীর্ঘদিন বিষয়টি গোপন থাকার পর গত ৩০ সেপ্টেম্বর পরিবারের সন্দেহ হয়। ওইদিন সকালে তরুণীর মা বাইরে থাকা অবস্থায় কামালের কক্ষে প্রবেশ করলে তিনি মেয়েকে সেখানে দেখতে পান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় কামাল ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যান।

পরে মেয়ের কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন তার মা। এরপর মেয়েকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে মামলা করেন তিনি।

Advertisements

মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বরগুনা জেলা থেকে কামাল খলিফা ও বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisements