২ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

এবার ২৯ হাজার টাকা বিদ্যুৎ বিল এলো ২০ ইউনিটে

magura-1-20261001204531

মাগুরায় ৫০৬ কোটি বিলের পর এবার মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকার বিল এসেছে আরও এক গ্রাহকের নামে। যা নিয়ে আবারও তোলপাড় পুড়ো শহর। ভুক্তভোগী গ্রাহক বাবু মোল্যা (৫৫) মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে ভুক্তভোগী বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তার বাড়ির বিদ্যুৎ বিল আসছে ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে। তবে এবার তার হাতে দেওয়া বিলের কাগজে বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে মাত্র ২০ ইউনিট। অথচ বিলের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকা। এ ঘটনায় তিনি বিস্মিত ও চিন্তিত।

বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছেন মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার।

Advertisements