২২ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৭ আশ্বিন ১৪৩৩
বিনোদন

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে হয় না: তানজিন তিশা

6a59f0814b65f

দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন তিনি। এমনকি বাংলাদেশে সোনার গহনা পরে চলাফেরাকেও নিরাপদ মনে করেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এমন অনুভূতির কথা জানান তানজিন তিশা।

অভিনেত্রীর ভাষ্য, নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের এমন কিছু সমস্যার মুখোমুখি হতে হয়, যেগুলো তাদের প্রাপ্য নয়। অনেক সময় এসব ঘটনার ন্যায়সংগত সমাধান বা বিচার পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

তানজিন তিশা বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’

দীর্ঘদিন ধরে ছোটপর্দায় অভিনয় করে পরিচিতি পাওয়া তানজিন তিশা এবার বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। শাকিব খানের বিপরীতে অভিনয় করা তার অভিনীত ‘সোলজার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Advertisements
Advertisements