২২ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৭ আশ্বিন ১৪৩৩
স্পটলাইট

ঢাকায় বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে জলাবদ্ধতা-যানজট

Untitled-1-687a36800ac68-6895ae75d1632

ঢাকায় আজ মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক ঘণ্টা ধরে বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাসভিত্তিক প্রতিষ্ঠান ‘আবহাওয়াবিদ’। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগ থেকে একটি বজ্রঝড় ধীরগতিতে ঢাকার দিকে এগিয়ে আসছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ঝড়টি কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুরের ওপর দিয়ে অতিক্রম করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে নারায়ণগঞ্জ ও নরসিংদী এবং সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে ঢাকা অঞ্চলের ওপর দিয়ে বজ্রঝড়টি অতিক্রম করতে পারে।

এ সময় রাজধানীতে টানা ২ থেকে ৫ ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফলে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নগরবাসীকে চলাচলে ভোগান্তিতে পড়তে হতে পারে। একই সঙ্গে অতিরিক্ত বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisements
Advertisements