১৮ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৩ আশ্বিন ১৪৩৩
শিক্ষা

একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন

1789629232-280a6001ab93c8eea794f0fdf899c4ad

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

এর আগে ক্লাস শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। তবে ওই দিন পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’-এর নীতি-৬.০ অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৩ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সরকারি ছুটির কারণে তা পরিবর্তন করে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ সম্পর্কে অবহিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থাৎ, ২৪ সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস।

Advertisements
Advertisements