বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
নারী

সাইকেলে শ্রীলঙ্কা অভিযান, ১২ দিনে ১ হাজার ৮০ কিলোমিটার

prothomalo-bangla_2026-08-08_pepc8rwp_74855163541336967569202128856013944690159417n

শ্রীলঙ্কায় সাইকেল চালানোর দুই বছরের পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করেছেন ঢাকার শিক্ষক ও সাইক্লিস্ট এপি তালুকদার। গত ডিসেম্বরে যাওয়ার প্রস্তুতি নিয়েও ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসের কারণে সেই যাত্রা স্থগিত করতে হয়েছিল। পরে জুলাই-আগস্টের ছুটিতে ১২ দিনে প্রায় ১ হাজার ৮০ কিলোমিটার সাইকেল চালিয়ে শেষ করেছেন শ্রীলঙ্কা অভিযান।

১২ জুলাই ঢাকা থেকে ভারতের চেন্নাই হয়ে শ্রীলঙ্কার বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এপি তালুকদার ও তহুরা সুলতানা। পরদিন নিগম্বো থেকে শুরু হয় সাইকেলযাত্রা। প্রথম চার দিনে কাতুনায়াকা, পানাডুরা, উনাওয়াতুনা, ওয়ালাওয়া ও আম্বালানতোতা হয়ে প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দেন তারা।

এরপর ২ হাজার ২৪৩ মিটার উচ্চতার অ্যাডামস পিক দেখতে যান তারা। পাহাড়ি পথের ঝুঁকি বিবেচনায় সাইকেলের বদলে বাসে গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেন। সেখানে একটি স্থানীয় পরিবারের বাড়িতে থাকার সুযোগও পান এপি তালুকদার। অল্প সময়ের মধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়।

অভিযানের এক পর্যায়ে হারিয়ে যাওয়া লাগেজ সংগ্রহ করতে তহুরাকে কলম্বো যেতে হয়। এরপর দুজনের পথ আলাদা হয়ে যায়। এপি তালুকদার ওয়েললাওয়া থেকে একাই সাইকেল চালিয়ে উত্তরের দিকে এগিয়ে যান। কোমারি, এরাভুর, ত্রিনকোমালি, ভাভুনিয়া, পুনেওয়া ও পুত্তালাম হয়ে ২৪ জুলাই আবার নিগম্বোতে ফেরেন তিনি।

Advertisements

১২ দিনের এই অভিযানে ১ হাজার ৮০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেন এপি তালুকদার। ২৬ জুলাই দেশে ফিরে তিনি জানান, এই যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি শুধু দীর্ঘ পথ পাড়ি দেওয়া নয়; বরং পথে দেখা স্থানীয় মানুষের আন্তরিকতা ও সহযোগিতাই তার কাছে অভিযানের সবচেয়ে স্মরণীয় অংশ হয়ে আছে।

Advertisements
নারীবাংলাদেশ