২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
বিবিধ

পাখির ডাকে ১০ মিনিটে কমতে পারে মানসিক চাপ!

Bird.20190622142516

ব্যস্ত শহর, ক্লাসের চাপ, পরীক্ষা, ক্যারিয়ার নিয়ে উদ্বেগ সব মিলিয়ে মানসিক চাপ এখন অনেকের নিত্যসঙ্গী। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, দুশ্চিন্তা ও মানসিক অবসাদের হার বাড়ছে। তবে গবেষকেরা বলছেন, এই চাপ কমাতে প্রকৃতি হতে পারে সবচেয়ে ভালো সমাধান।

তারা বলছেন, পাখির ডাক মাত্র ১০ মিনিটেই মনকে অনেকটা শান্ত করে দিতে পারে।

সম্প্রতি এনভায়রনমেন্টাল কনসারভেশন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।

অনেক আগেই গবেষণায় দেখা গেছে, প্রকৃতির সান্নিধ্যে থাকলে মানুষের মানসিক চাপ কমে, মন ভালো হয় ও মনোযোগ বাড়ে।

Advertisements