বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
নারী

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক থেকে নির্বাহী পরিচালক, নাহিদ রহমান

Untitled-2-6a4cf2d4e7e46

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন নাহিদ রহমান। গত ৩০ জুন তাকে এ পদে পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতির আগে নাহিদ রহমান প্রেষণে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নাহিদ রহমান ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। এর আগে তিনি সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং ক্রেডিট গ্যারান্টি বিভাগসহ বিভিন্ন শাখায় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Advertisements

শিক্ষাজীবনে নাহিদ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এমকম (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেষণে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এমবিএম ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়া তিনি জাপানের রিৎসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে জেডিএস স্কলারশিপের আওতায় ডেভেলপমেন্ট ইকোনমিক্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমেইড অ্যাসোসিয়েট।

পেশাগত উন্নয়নের অংশ হিসেবে তিনি ডিএফআই ও যুক্তরাষ্ট্রের দ্য ফ্লেচার স্কুল অ্যাট টাফটস ইউনিভার্সিটি আয়োজিত সিডিএফপি (CDFP) বিষয়ে উচ্চতর পেশাগত সার্টিফিকেশন কোর্স সম্পন্ন করেছেন। ব্যাংকিং খাত নিয়ে তার বিভিন্ন গবেষণাপত্র ও নিবন্ধ পেশাগত জার্নালে প্রকাশিত হয়েছে।

নাহিদ রহমান খুলনার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আতিকুর রহমান একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং মা সেলিমা রহমান একজন গৃহিণী। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জননী। তার স্বামী মো. আলমগীর বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) একজন অধ্যাপক।

বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ এই পদে তার পদোন্নতিকে ব্যাংকিং খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

Advertisements
নাহিদ রহমানপরিচালকবাংলাদেশ ব্যাংক