বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
নারী

শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বোয় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

images (6)

শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং আঞ্চলিক পর্যায়ে শিশু সুরক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত দক্ষিণ এশীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিতব্য ‘দক্ষিণ এশিয়ায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে কার্যক্রম ত্বরান্বিতকরণ’ বিষয়ক এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

কলম্বোর বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামার্পণ বড়ুয়া প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

দুই দিনব্যাপী এই সম্মেলনে শিশু অধিকার সংরক্ষণ, শিশু কল্যাণে কার্যকর ও দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়ন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও সফল উদ্যোগ বিনিময়ের বিষয়ে আলোচনা হবে।

সম্মেলনে প্রতিমন্ত্রী বাংলাদেশের শিশু সুরক্ষা খাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে।

কলম্বোপ্রতিমন্ত্রীফারজানাশারমীনশিশু