বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
নারী

৪৫ সেকেন্ডেই বাজিমাত নোরা ফাতেহির

6a29847fe89fc

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবার যুক্ত হয়েছেন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর একটি বিশেষ মিউজিক ভিডিওতে। সম্প্রতি প্রকাশ পেয়েছে সেই গানের সংক্ষিপ্ত টিজার, আর মাত্র ৪৫ সেকেন্ডেই তিনি দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন।

‘সির সির’ শিরোনামের এই গানের অংশটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভিডিওটি প্রকাশের আগেই জানা গিয়েছিল এতে অংশ নিচ্ছেন নোরা, ফলে ভক্তদের মধ্যে ছিল তীব্র আগ্রহ ও অপেক্ষা।
টিজারে নোরাকে দেখা যায় লাল-সাদা রঙের আকর্ষণীয় পোশাকে উদ্দীপ্ত নৃত্য পরিবেশনায়। স্বল্প সময়ের উপস্থিতিতেই তিনি বিশ্বকাপের উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতীয় নৃত্য পরিচালক রাজিত দেব।
তিনি জানান, মরক্কোর কাসাব্লাঙ্কায় এই মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়। সময় ছিল খুবই সীমিত- মাত্র ১৫ মিনিটের মধ্যে পুরো শুটিং শেষ করতে হয়েছে টিমকে। সেই অল্প সময়েই তৈরি হয়েছে বিশেষ কিছু দৃশ্য।

নোরা ফাতেহি বলেন, এই গানটি বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধনে তৈরি একটি আন্তর্জাতিক প্রজেক্ট, যেখানে মরক্কো, কানাডা ও ভারতের সাংস্কৃতিক প্রভাব একসঙ্গে তুলে ধরা হয়েছে। তার মতে, ভারত ও দক্ষিণ এশিয়ার দর্শকদের ভালোবাসাই তাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।

তিনি আরও জানান, ফিফা বিশ্বকাপের মতো বিশ্বমঞ্চের জন্য এমন একটি প্রজেক্টে কাজ করা তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অভিজ্ঞতা।

Advertisements

Advertisements
৪৫ সেকেন্ডেনোরা ফাতেহিফিফা বিশ্বকাপ ২০২৬-বাজিমাত