বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
বিনোদন

দশক পর স্মৃতির বরফ গলিয়ে ফিরছে ‘আইস এজ’

ice_age_collision_course-t2

এনিমেশনপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছে জনপ্রিয় প্রাগৈতিহাসিক দল ম্যানি, সিড ও ডিয়েগো। ডিজনি আনুষ্ঠানিকভাবে এই আইকনিক এনিমেটেড ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ পর্বের ঘোষণা দিয়েছে। ফলে অ্যানিমেশনপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

নতুন সিনেমাটির নাম রাখা হয়েছে ‘আইস এজ: বয়েলিং পয়েন্ট’। ডিজনির এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। দীর্ঘদিন পর প্রিয় চরিত্রগুলোর প্রত্যাবর্তনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা।

সিনেমাটির কাহিনি সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু জানাননি। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এবার দর্শকরা পরিচিত বরফঢাকা পরিবেশের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ দেখতে পাবেন। ম্যানি, সিড ও ডিয়েগোর অভিযাত্রা এবার পৌঁছাবে আগ্নেয়গিরির উত্তাপ, ফুটন্ত লাভা এবং নাটকীয়ভাবে বদলে যাওয়া এক প্রাগৈতিহাসিক ভূখণ্ডে, যা ফ্র্যাঞ্চাইজিটির আগের চলচ্চিত্রগুলোর তুলনায় একেবারেই নতুন অভিজ্ঞতা এনে দেবে।

ডিজনির ঘোষণা অনুযায়ী, ‘আইস এজ: বয়েলিং পয়েন্ট’ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি। ভক্তদের জন্য আরও আনন্দের খবর হলো, ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় চরিত্রগুলোর মূল কণ্ঠশিল্পীরাই নতুন কিস্তিতে ফিরছেন। ম্যানির কণ্ঠে থাকবেন রে রোমানো, সিডের চরিত্রে জন লেগুইজামো, ডিয়েগোর কণ্ঠে ডেনিস লিয়ারি, বাকের ভূমিকায় সাইমন পেগ এবং এলির চরিত্রে কণ্ঠ দেবেন কুইন লাতিফা।

Advertisements
Advertisements
আইস এজএনিমেশনবয়েলিং পয়েন্ট