বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
বিনোদন

আবারও মা হলেন চিত্রনায়িকা বুবলি

1754226742-731f088059fbdda6bcc2b029253408d6

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেই সুখবর দিলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী শবনম বুবলী। কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে এ সুখবর ভাগাভাগি করেন তিনি। একইসঙ্গে নবজাতক কন্যার নামও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

শুক্রবার (৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”

পোস্টের সঙ্গে শেয়ার করা একটি কার্ডে নবজাতকের নাম ‘শারলিন খান’ বলে উল্লেখ করা হয়েছে। সেখানে শিশুটির জন্মতারিখ ১১ মে ২০২৬ এবং বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর কথাও লেখা রয়েছে।

ইংরেজি ভাষায় দেওয়া বার্তায় বুবলী জানান, পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছেন। একই সঙ্গে ভালোবাসা, দোয়া ও শুভকামনার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।

Advertisements

এর আগে অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা হয়েছেন এমন গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই ঘুরে বেড়াচ্ছিল শোবিজের আকাশে।

উল্লেখ্য শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০২২ সালে। পরে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তানের জন্ম হয়। পরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানকে পরিচয় করিয়ে দেন। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর।

প্রথমবার মা হওয়ার আগে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। সে সময় তিনি সন্তানের বাবা বা নিজের বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। পরে সন্তানকে সঙ্গে নিয়ে সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। সেই অভিজ্ঞতার কারণেই এবারও তার মাতৃত্ব নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

Advertisements
শবনম বুবলীশাকিব খানশোবিজ