বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
বিনোদন

প্রখ্যাত গ্রাফিক নভেলিস্ট মারজান সাত্রাপির মৃত্যু

img-marjane-satrapi_105359402637

বিশ্বখ্যাত গ্রাফিক উপন্যাস পারসেপোলিস–এর স্রষ্টা, লেখক ও চলচ্চিত্র নির্মাতা মারজান সাত্রাপি আর নেই। ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন এই ফরাসি-ইরানি শিল্পী। বৃহস্পতিবার তার ঘনিষ্ঠজনেরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্বামী ম্যাথিয়াস রিপা ছিলেন তার জীবনের সবচেয়ে কাছের মানুষ। স্বামীর মৃত্যুর এক বছরের কিছু বেশি সময় পর গভীর শোক ও মানসিক কষ্টের মধ্যেই তিনি মারা যান।

১৯৬৯ সালে ইরানের রাশত শহরে জন্মগ্রহণ করেন মারজান সাত্রাপি। পরে ১৯৯৪ সালে তিনি ফ্রান্সে পাড়ি জমান এবং ২০০৬ সালে দেশটির নাগরিকত্ব লাভ করেন। ইরানের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে তিনি বরাবরই ছিলেন স্পষ্টভাষী সমালোচক।

তার সবচেয়ে আলোচিত সৃষ্টি পারসেপোলিস–এ উঠে এসেছে ইরানে তার শৈশব, কৈশোর এবং ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব-পরবর্তী সময়ের অভিজ্ঞতা। ধর্মীয় শাসনের বিধিনিষেধ, ব্যক্তিস্বাধীনতার সংকট এবং নিজের সংগ্রামের গল্প তিনি এই আত্মজৈবনিক গ্রাফিক উপন্যাসে তুলে ধরেন। পরে পরিবার তাকে ইউরোপে পাঠালে শুরু হয় তার নির্বাসিত জীবন।

Advertisements

মারজান সাত্রাপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি বলেন, ‘সাত্রাপি একজন অসাধারণ শিল্পী ছিলেন। ইরানে কাটানো নিজের শৈশবকে তিনি এমন এক গল্পে রূপ দিয়েছিলেন, যা বিশ্বজুড়ে মানুষের হৃদয় ছুঁয়েছে।‘

২০০৭ সালে ফরাসি কমিকস শিল্পী ভিনসেন্ট পারোনোর সঙ্গে যৌথভাবে তিনি পারসেপোলিস–এর অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণ করেন। ছবিটি কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার লাভ করে এবং পরে অস্কারেও মনোনয়ন পায়।

গ্রাফিক সাহিত্য ও চলচ্চিত্রের জগতে মারজান সাত্রাপির অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Advertisements
নভেলিস্টমারজানমৃত্যুসাত্রাপি