বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
নারী

‘আমার মেয়ের সাথে আমার জীবনটাও চলে গেছে’ – লোপা কায়সার

WhatsApp Image 2026-05-28 at 3.10.40 PM

কন্যাসন্তান কারিনা কায়সারকে হারিয়ে গভীর শোক ও অসহনীয় মানসিক যন্ত্রণার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মা লোপা কায়সার। আবেগঘন সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, মেয়েকে হারানোর পর তার জীবনের সমস্ত আনন্দ, হাসি আর স্বাভাবিকতা যেন থেমে গেছে।

পেশায় শিক্ষক লোপা কায়সার দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। সাধারণ ও নিরহংকার জীবনে তিন সন্তানের হাসিমুখই ছিল তার সবচেয়ে বড় শক্তি। কিন্তু কারিনার মৃত্যুর পর তিনি যেন সম্পূর্ণ ভেঙে পড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, “সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি। আমার মেয়ের সঙ্গে আমার জীবনটাও চলে গেছে। আমাদের বাসার প্রতিদিনের হাসি-আনন্দ সব থেমে গেছে। আমি আর কখনো আগের সেই লোপা হতে পারব না।”

নিজের অসহায় মানসিক অবস্থার কথাও তুলে ধরেন তিনি। কান্নাভেজা ভাষায় লেখেন, “আমার মেরুদণ্ড ভেঙে গেছে। আমি কারিনার কাছেই আছি, এখানেই থাকব। পৃথিবীর কোনো কিছুই আর আমাকে টানে না। ভাত খেতে পারি না, কারণ কারিনা ভাত খুব পছন্দ করত। পানি খেতেও কষ্ট হয়, ও তো অসুস্থ ছিল। কারো ফোন ধরি না, কথা বলতে ভালো লাগে না। সবাই আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন।”

লোপা কায়সারের এই হৃদয়বিদারক পোস্ট ছুঁয়ে গেছে অসংখ্য মানুষকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার প্রতি সমবেদনা জানিয়েছেন। কেউ কেউ তাকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে লিখেছেন, জীবনের কঠিন বাস্তবতা মেনে নিয়েই সামনে এগোতে হয়। তাদের ভাষায়, জীবন হয়তো আগের মতো থাকবে না, কিন্তু সময়ের সঙ্গে মানুষ বেঁচে থাকার শক্তি খুঁজে নেয়। একইসঙ্গে তারা স্মরণ করিয়ে দেন, জন্ম-মৃত্যুসহ সবকিছুর নিয়ন্ত্রণ সৃষ্টিকর্তার হাতেই।

কারিনা কায়সারজীবননিঃস্বার্থলোপা কায়সারসন্তান