বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৭ মে, ২০২৬
স্বাস্থ্য

কাল পালিত হবে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস

istockphoto-1351287298-612×612

উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক। কেননা এটি কোনো উপসর্গ ছাড়াই দীর্ঘদিন ধরে নীরবে এটি হৃদ্‌যন্ত্র, মস্তিষ্ক, কিডনি ও চোখের ক্ষতি করে। তাই নিয়ন্ত্রণের প্রথম ধাপ হিসেবে সময়মতো শনাক্তকরণ জরুরী।

আগামীকাল ১৭ মে। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। সারাদেশে প্রতিবছরের মত এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে দিনটি।

এ বছর দিবসটির শ্লোগান ‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি: নীরব ঘাতককে জয় করি’।

হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের সদস্য হিসেবে ২০০৬ সাল থেকে ১৭ মে দিবসটি পালন করে আসছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। ডব্লিউএইচও’র ২০২৫-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেছে, যার ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। বিশ্বে প্রতি বছর ১ কোটিরও বেশি মানুষ উচ্চ রক্তচাপের কারণে মারা যায়, যা সকল সংক্রামক রোগে মোট মৃত্যুর চেয়েও বেশি।

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আগামীকাল সকাল ১০টায় ফাউন্ডেশনের হল রুমে (মিরপুর-২) একটি গণমুখী সেমিনারের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং এতে সভাপতিত্ব করবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী।

উচ্চ রক্তচাপদিবসনীরব ঘাতকবিশ্ব