বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনশনিবার, ৯ মে, ২০২৬
বিবিধ

দেশে ফিরল বৃষ্টির মরদেহ, শেষ বিদায় মাদারীপুরে

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে মরদেহবাহী ফ্লাইট হযরত শাহজাল...

দেশে ফিরল বৃষ্টির মরদেহ, শেষ বিদায় মাদারীপুরে

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে মরদেহবাহী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই সময় সেখানে উপস্থিত ছিলেন তার বাবা–মা ও পরিবারের অন্যান্য সদস্যরা।

শোকাহত পরিবারের সদস্যরা একটি হায়েস গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছান। মরদেহ গ্রহণের পর সেটি সরাসরি গ্রামের বাড়ি মাদারীপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। সেখানে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার।

বৃষ্টির নানা আব্দুল আলী জানান, মরদেহ গ্রহণ শেষে তা মাদারীপুরে নিয়ে যাওয়া হবে এবং দাদা–দাদির কবরের পাশেই তাকে দাফন করা হবে।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ মে) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে–০২২০) অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় বুধবার (৭ মে) টাম্পায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ইতোমধ্যে ৪ মে দেশে পৌঁছায়।

এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা নিহত দুই শিক্ষার্থী—বৃষ্টি ও জামিলকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে কনস্যুলেটের একজন প্রতিনিধি পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন বলে জানা গেছে।

বৃষ্টিযুক্তরাষ্ট্রশেষ বিদায়